• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসায় কেউ পাস করেনি, যশোর বোর্ডে সর্বনিম্ন নড়াইল কালিয়ায় ৭৫ পিস ইয়াবাসহ যুবক আটক নড়াইলের যুবসমাজকে মাদকের নীলগ্রাস থেকে বাঁচাতে এখনই কার্যকর উদ্যোগ প্রয়োজন নড়াইলে মাদক ও অনলাইন প্রতারণা: ধ্বংসের পথে তরুণ সমাজ, প্রয়োজন সম্মিলিত প্রতিরোধ পেড়লীতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু আজ, অংশ নিচ্ছে বিভিন্ন জেলার আট দল টানা দুই বছর কমল এইচএসসির পাসের হার, ফেল ৫ লাখ ৯৪ হাজার নড়াইলে এইচএসসির ফল বিপর্যয়: দায় এড়ানোর সুযোগ নেই, শিক্ষার মানোন্নয়নে চাই কার্যকর উদ্যোগ শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধে কার্যকর পদক্ষেপ জরুরি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল নড়াইলে মাদকের বিস্তার: ঝুঁকির মুখে যুবসমাজ, এখনই প্রয়োজন সামাজিক প্রতিরোধ লায়ন মোঃ গনি মিয়া বাবুল’র কবিতা “হেমন্ত”

টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসায় কেউ পাস করেনি, যশোর বোর্ডে সর্বনিম্ন নড়াইল

adminRajib
আপডেটঃ : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলার টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ২০২৬ সালের আলিম পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি। ১১ জন পরীক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় ১০ জন। গত ৩১ অক্টোবর প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

প্রতিষ্ঠানের ফলাফলে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক এবং স্থানীয় সচেতন মহল। সাবেক অ্যাডহক কমিটির সভাপতি মিজান মীরের অভিযোগ, পরিচালনা কমিটি গঠনে অনিয়ম, শিক্ষকদের অযোগ্যতা এবং যথাযথ তদারকির অভাবে মাদ্রাসাটির শিক্ষার মান সংকটের মুখে পড়েছে। ফলাফলের দায় বর্তমান পরিচালনা কমিটি ও প্রতিষ্ঠানপ্রধানকে নিতে হবে বলেও তিনি দাবি করেন।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, শ্রেণিকক্ষে নিয়মিত ও যথাযথ পাঠদান হলে শিক্ষার্থীদের ফল আরও ভালো হতে পারত। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, বিষয়টি বোর্ডকে লিখিতভাবে জানানো হয়েছে।

ফল খারাপ হওয়ার কারণ জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল সাঈদী মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, আগামীতে এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজছেন।

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বোর্ডভিত্তিক পাসের হার

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৩১ অক্টোবর প্রকাশিত হয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার সর্বোচ্চ, ৬১.৮০ শতাংশ। সর্বনিম্ন পাসের হার বরিশাল বোর্ডে—৪৪.৮৪ শতাংশ। মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ফলসহ বোর্ডভিত্তিক হার নিচে দেওয়া হলো।

বোর্ড পাসের হার
ঢাকা ৬১.৮০%
মাদ্রাসা ৬১.০৭%
ময়মনসিংহ ৫১.৪১%
চট্টগ্রাম ৫০.৯৪%
সিলেট ৫০.৯০%
কারিগরি ৪৯.৪৩%
কুমিল্লা ৪৮.০০%
দিনাজপুর ৪৫.৯৬%
রাজশাহী ৪৫.০৫%
যশোর ৪৪.৯২%
বরিশাল ৪৪.৮৪%

যশোর শিক্ষা বোর্ডের অধীন জেলাগুলোর মধ্যে পাসের হার সবচেয়ে কম ছিল নড়াইলে—৩৬.৭৮ শতাংশ। সর্বোচ্চ ছিল যশোর জেলায়, ৫২.৯৪ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ