শিরোনাম:
কালিয়ায় বিএনপির মোটরসাইকেল বহরে ভয়াবহ হামলা,  নিহত ২ স্বয়ংক্রিয় ড্রিপ ইরিগেশন কিট: আপনি বাসায় না থাকলেও গাছে পানি দেওয়া নিশ্চিত করার উপায় গাছের জোড় কলম ও চোখ কলম (Grafting) করার সহজ পদ্ধতি ও আধুনিক ইকুইপমেন্ট ১০০% খাঁটি ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) কী? টবের গাছে দ্বিগুণ ফলনের গোপন রহস্য ১৬ লিটার ব্যাটারি চালিত স্প্রেয়ার ব্যবহারের সঠিক নিয়ম ও ব্যাটারির আয়ু বাড়ানোর উপায় ছাদবাগানের জন্য সেরা ৫টি প্রুনিং কাঁচি (Pruning Shears) ও কেনার নিয়ম ২০২৬ ফল গাছের সঠিক প্রুনিং বা ডাল ছাঁটাই পদ্ধতি ও প্রয়োজনীয় টুলস ছাদবাগানে আগাছা দমন ও মাটি তৈরির সহজ কৌশল উঁচু গাছের ডাল ছাঁটাইয়ের নিরাপদ উপায়: মই ছাড়া ডাল কাটার সহজ টুল নতুনদের জন্য বোনসাই তৈরির নির্দেশিকা ও প্রিমিয়াম টুল কিটের গুরুত্ব

কালিয়ায় বিএনপির মোটরসাইকেল বহরে ভয়াবহ হামলা,  নিহত ২

adminRajib
আপডেটঃ : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মোঃ রাজিবু ইসলাম, কালিয়া :

নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রায় ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। হামলায় অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রায় ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের সড়ক ধরে বটগাছের উত্তর পাশ দিয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া তিন থেকে চার শতাধিক ব্যক্তি তাঁদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর হামলার পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আকস্মিক এ হামলায় ছত্রভঙ্গ হয়ে পড়েন শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিরা। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)। তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শাহীন ও সোহেল শেখের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
এ বিষয়ে পুলিশের সার্কেল এসপি রবিন হালদার জানান, গুরুতর আহত সোহেল শেখকে খুলনায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। অন্যদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আহত শাহীনও পরবর্তীতে মারা গেছেন। তবে তাঁর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কালিয়া পৌর বিএনপির সভাপতি সেলিম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন ব্যস্ত পাওয়া যায়। ফলে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
হামলার প্রকৃত কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ