• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

লায়ন মোঃ গনি মিয়া বাবুল’র কবিতা “হেমন্ত”

adminRajib
আপডেটঃ : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

হেমন্ত
লায়ন মোঃ গনি মিয়া বাবু

হেমন্তে শিশির ভেজা সকাল
সূর্যের আলো ঝিলমিল করে,
শেষ রাতে কুয়াশা পড়ে
শীতের আমেজ ভোরের বাতাসে।

শরতের শেষে হেমন্ত আসে
কাঁচা-পাকা ধান আনন্দে হাসে,
অবনত বঙ্গ বধুর বেশে
নবান্ন তোলে হেসে হেসে।

বিকেলে পাখিরা সব কলরব করে
সন্ধ্যায় তারা ঘরে ফেরে,
ঝিঁঝিঁ পোকা গান করে
পল্লী বাংলা বুক চিরে,
হেমন্তে আনন্দ নদীর তীরে
অপরূপ সৌন্দর্য বহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ